অনলাইন ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জের জব্বারগঞ্জ ও নিলাক্ষিয়া বাজারের ইজারা পেলেন সাংবাদিক মোরাদুজ্জামান মোরাদ

বকশীগঞ্জের জব্বারগঞ্জ ও নিলাক্ষিয়া বাজারের ইজারা পেলেন সাংবাদিক মোরাদুজ্জামান মোরাদ

ইজারা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলার এসিল্যান্ড আসমা উল হোসনা ও গন্যমান্য ব্যক্তিবর্গ

সামরুল হক, জামালপুর প্রতিনিধি:
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং চ্যানেল এস-এর বকশীগঞ্জ প্রতিনিধি মোরাদুজ্জামান মোরাদ জব্বারগঞ্জ ও নিলাক্ষিয়া বাজার এক বছরের জন্য ইজারা পেয়েছেন। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে এ ইজারা প্রদান করা হয়।
ইজারা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা
আসমা উল হোসনা। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বাজার কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ইজারা প্রদান সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, জব্বারগঞ্জ ও নিলাক্ষিয়া বাজার উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এসব বাজারে বিপুলসংখ্যক ব্যবসায়ী ও ক্রেতার সমাগম ঘটে। বাজারের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, রাজস্ব আদায় এবং সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক বছরের জন্য ইজারা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন  বিএনপিতে যোগ দিয়েও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ইজারা গ্রহণের পর মোরাদুজ্জামান মোরাদ বলেন, “উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ইজারাদারের নেতৃত্বে বাজার দুটির অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য একটি সুষ্ঠু ও পরিবেশবান্ধব বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

ইতোমধ্যে বকশীগঞ্জ প্রেসক্লাবের সহকর্মী সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে মোরাদুজ্জামান মোরাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা—তার দায়িত্বশীল ও দক্ষ ব্যবস্থাপনায় জব্বারগঞ্জ ও নিলাক্ষিয়া বাজার আরও সুশৃঙ্খল ও উন্নত রূপ লাভ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০