অনলাইন ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুঁটকির ব্যাগে মিলল পৌনে ৪ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে শুঁটকির ব্যাগে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দীল জাহান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রাতে বেগমগঞ্জ থানার ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কের চৌমুহনী রেলগেইট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। ‘আল্লাহর দান’ নামের চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাসটি হক বেকারি অ্যান্ড সুইটসের সামনে থামিয়ে তল্লাশি করা হলে শুঁটকির ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৩ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় দীল জাহান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর সুধারাম থানার কালদরাপ ইউনিয়নের রামহরিতালুক এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন  লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে 'সাদা ফসফরাস' ছুঁড়েছে ইসরায়েল

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শুঁটকির ব্যাগে ইয়াবা লুকিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে পাচারের চেষ্টা করছিলেন তিনি।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১০(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০