অনলাইন ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ভোক্তা অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বাজারজাত এবং নিম্নমানের খেজুর ভিন্ন নামে মোড়কজাত করে বেশি দামে বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানের মালিককে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, অভিনব কৌশলে মেয়াদোত্তীর্ণ ও ভালো মানের মসলার সঙ্গে পাউডার মিশিয়ে বাজারজাত করার অপরাধে এলেঙ্গা পৌর এলাকার বাবুল মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিম্নমানের খেজুর বিভিন্ন নামে মোড়কীকরণ, মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে ‘নিউ সোনার গাঁ ফার্ম’-এর মালিককে ১ লাখ টাকা এবং ‘এলেঙ্গা ফ্রুটস’-এর মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

আরও পড়ুন  নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১ জন প্রার্থীকে শতভাগ মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজিমুদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০