অনলাইন ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

  • 📍 প্রতিনিধি: শাকিল (নকলা, শেরপুর)

শেরপুরের নকলায় অটো রিক্সা, সিএনজি এবং ভ্যানসহ বিভিন্ন ক্ষুদ্র যানবাহন থেকে টোলের নামে অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নকলা পৌর শহরের ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন প্রধান সড়কে নকলা পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নকলা পৌর এলাকায় চলাচলকারী সাধারণ খেটে খাওয়া অটো রিক্সা, সিএনজি ও ভ্যান চালকদের কাছ থেকে নিয়মনীতির তোয়াক্কা না করে টোলের নামে চাঁদাবাজি করা হচ্ছে। এতে করে একদিকে যেমন চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সাধারণ যাত্রীদের ওপরও অতিরিক্ত ভাড়ার চাপ সৃষ্টি হচ্ছে। অবিলম্বে এই ‘পৌর টোল’ আদায় বন্ধ না করলে সাধারণ চালক ও জনতাকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তব্য প্রদানকালে ছাত্রদল নেতারা বলেন,
“পৌর টোলের নামে সাধারণ মানুষের পকেট কাটার এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবহন খাতের এই বিশৃঙ্খলা ও চাঁদাবাজি রোধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা চাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের জীবিকা নির্বাহ করতে পারে।”

আরও পড়ুন  ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নকলা পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। এসময় উপস্থিত সাধারণ চালকরাও এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ এই প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য যে, উক্ত কর্মসূচি চলাকালীন এলাকার যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও ছাত্রদলের কর্মীদের সুশৃঙ্খল অবস্থানে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০