অনলাইন ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাটগ্রাম থানায় দায়ের করা মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর (১৫) মা পেশাগত কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে অভিযুক্ত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনাটি ঘটে গত ১১ ফেব্রুয়ারি রাতে। ওই দিন বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি গেলে বাড়িতে তার দুই মেয়ে (১৫ ও ১২) একাই ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে কিশোরীর চিৎকারে সে বাধা দিলে অভিযুক্ত ভীত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন  জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেপ্তার প্রোগ্রামার জামিনে মুক্ত

পরদিন কিশোরী বিষয়টি মায়ের কাছে জানালে তিনি স্বামীকে জিজ্ঞাসা করেন। এ সময় উল্টো তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০