অনলাইন ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রসঙ্গে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে, তাই তাদের অফিস খোলার সুযোগ নেই। বিষয়টি সরকার চায়নি এবং এটি আইনগতভাবে খতিয়ে দেখা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথাও স্মরণ করেন।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার এবং স্বল্প সময়ের মধ্যেই তারা জনগণের আস্থা অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আইনগত কারণে আপাতত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে। পরিস্থিতি ও সময় বিবেচনায় নিয়ে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এছাড়া সংসদের অধিবেশন শুরু হলে সংরক্ষিত নারী আসন নিয়ে কার্যক্রম শুরু হবে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং অবদান রাখা ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
আরও পড়ুন  পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০