অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাকে শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে অবশ্যই নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ—পবিত্র রমজান মাসে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। বিনা অনুমতিতে অনুপস্থিতি, নির্ধারিত সময়ের পরে উপস্থিতি কিংবা অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করাকে ‘সরকারি কর্মচারী (নিমিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস

দাপ্তরিক বা জরুরি কোনো প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যাওয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম বেধে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের (যুগ্ম সচিব বা সলিসিটর) অনুমতি নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে দপ্তরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ তথ্য নথিভুক্ত করে এবং ডিজিটাল হাজিরা প্রদান করে তবেই অফিস ত্যাগ করা যাবে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। মূলত প্রশাসনের কাজের গতিশীলতা বাড়ানো এবং অনিয়মিত উপস্থিতির প্রবণতা বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০