অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শার্শা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ জমির হোসেন স্টাফ

যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ শার্শার কায়বা বিওপির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির সদস্যরা জানতে পারেন যে, ভারত থেকে মাদকের একটি বড় চালান নিয়ে এক ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তের কৌশলগত স্থানে অবস্থান গ্রহণ করে। সন্দেহভাজন ওই নারী সীমান্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানায়, আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন  সৌদি আরবে অবস্থান করে ফাজিল পাস ,সংবাদ প্রকাশের পর ফলাফল স্থগিত করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক,লে.কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০