অনলাইন ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের নান্দাইলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনায় শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চণ্ডীপাশা এলাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কটি বন্ধ করে প্রতিবাদ জানায়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দেন, এরপর অবরোধ প্রত্যাহার করা হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রব্বানী (১৫)।

তিনি গাঙাইল ইউনিয়নের দরিল্লাহ গ্রামের আবুল হাশেমের ছেলে। রব্বানী বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রাইভেট পড়া শেষে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। 

ঘটনার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ডাংরি এলাকায় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল। পেছনের বাসটি সামনের বাসটিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন  উদ্দেশ্যমূলকভাবে একটি দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে: নজরুল ইসলাম খান
এতে ইজিবাইকচালক সোহাগ মিয়া বাসের নিচে চাপা পড়ে নিহত হন এবং কমপক্ষে ৫ জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন রব্বানী। মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে অচেতন অবস্থায় রয়েছেন। 

সোহাগ মিয়াকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০