অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ ব্যবস্থার বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পথরেখা

বাংলাদেশের বংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনীর ভূমিকা এবং জন-আস্থার প্রশ্ন-এই তিনটি বিষয় আজ গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একটি বিষয় স্পষ্টভাবে সামনে এসেছে— মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তা, মনোবল ও পেশাগত সক্ষমতা নিশ্চিত না হলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে ঘটে যাওয়া ঘটনাবলির আলোকে দেখা যায়, পুলিশের নেতৃত্ব, কৌশলগত প্রস্তুতি এবং জনসম্পৃক্ততার ঘাটতি নিয়ে সমাজে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিষয়টি আবেগ নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, ইতিহাস এবং প্রশাসনিক যুক্তির আলোকে বিশ্লেষণ করা জরুরি।

 

৫ আগস্টের আগে ও আশপাশের সময়ে দেশের বিভিন্ন স্থানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে একাধিক বাহিনী মাঠে ছিল। দেখা যায়, কিছু পেশাদার ও তুলনামূলকভাবে বেশি প্রশিক্ষিত বাহিনী মাঠ পর্যায়ে অত্যন্ত সতর্ক ও বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করে। তারা পরিস্থিতি বিশ্লেষণ করেছে দ্রুত। সংঘর্ষ এড়াতে নমনীয় অবস্থান নিয়েছে। স্থানীয় বাস্তবতা অনুযায়ী কমান্ড সমন্বয় করেছে। অন্যদিকে পুলিশের ক্ষেত্রে বহু জায়গায় ভিন্ন চিত্র দেখা গেছে বলে জনপরিসরে আলোচনা রয়েছে। মাঠপর্যায়ে কর্মরত কনস্টেবল, সাব ইন্সপেক্টর কিংবা ইন্সপেক্টররা প্রায়ই উর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেন। তারা নীতিনির্ধারক নন; তারা কার্যকরী বাহু। কিন্তু যখন কৌশলগত সমন্বয় দুর্বল হয়, যখন বাস্তব পরিস্থিতির সঙ্গে নির্দেশনার সামঞ্জস্য থাকে না, তখন ঝুঁকি বেড়ে যায় সামনের সারির সদস্যদের জন্যই।
পুলিশ যে সমাজেরই অংশ, সেটি বারবার মনে করিয়ে দেওয়া দরকার। একজন কনস্টেবলও এই দেশের নাগরিকের সন্তান। কিন্তু দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক অনেক ক্ষেত্রে দূরত্ব হয়ে গেছে। কোথাও ভয়ের, কোথাও অবিশ্বাসের, কোথাও ক্ষোভের। এই মানসিক দূরত্ব কমানো না গেলে কেবল শক্তি বা প্রযুক্তি দিয়ে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা সম্ভব নয়। আধুনিক পুলিশিংয়ের মূল দর্শনই হলো—’policing by consent’ বা জনগণের সম্মতির ভিত্তিতে আইন প্রয়োগ।

ইতিহাসে ফিরে তাকালে দেখা যায়, স্বাধীনতার পরবর্তী অস্থির সময়ে রাষ্ট্রের নিরাপত্তাকাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়েছিল। সেই প্রেক্ষাপটে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারীকরণে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তার সময়ে মূল লক্ষ্য ছিল—রাষ্ট্রের ভেতরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী, চরমপন্থি তৎপরতা এবং সীমান্তবর্তী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা। এই প্রেক্ষাপটে পুলিশের বিশেষায়িত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। বিশেষায়িত ইউনিট গঠন, গোয়েন্দা সক্ষমতা উন্নয়ন, দ্রুত মোতায়েনযোগ্য ফোর্স তৈরি—এসব ধারণা তখন গুরুত্ব পেতে শুরু করে। তৎকালীন সময়ে অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনতে যে কৌশল নেওয়া হয়েছিল, তা ছিল বহুস্তরীয়। শুধু অভিযান নয়—তথ্য সংগ্রহ, স্থানীয় প্রশাসনের সমন্বয়, এবং প্রয়োজনে রাজনৈতিক পুনর্বাসন—এসব উপাদানও ব্যবহৃত হয়।

আরও পড়ুন  টাঙ্গাইলে ভোক্তা অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বর্তমান বাস্তবতায় ফিরে এলে দেখা যায়, পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শুধু আইন প্রয়োগ নয়—জনগণের আস্থা পুনর্গঠন। সামাজিক গ্রহণযোগ্যতা কমে গেলে পুলিশ কার্যত একা হয়ে পড়ে। তথ্য পায় না। সহযোগিতা পায় না। মাঠে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ছোট সংকটও বড় হয়ে ওঠে। তাই পুনর্গঠনের আলোচনায় প্রথমেই আসতে হবে জনমুখী পুলিশিং।

প্রথমত, নেতৃত্বের জবাবদিহি জোরদার করা জরুরি। মাঠপর্যায়ে কোনো অপারেশন ব্যর্থ হলে শুধু নিম্নপদস্থ সদস্যদের দিকে আঙুল না তুলে কৌশলগত সিদ্ধান্তের মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত, বাস্তব- সময়ের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে হবে। অনেক উন্নত দেশে দেখা যায়, মাঠের কমান্ডারদের নির্দিষ্ট সীমার মধ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এতে পরিস্থিতি অনুযায়ী নমনীয়তা থাকে। তৃতীয়ত, কমিউনিটি পুলিশিংকে কাগজ থেকে বাস্তবে নামাতে হবে। থানাভিত্তিক জনসংযোগ ফোরাম, নিয়মিত ওপেন হাউজ, স্থানীয় নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে সংলাপ—এসবকে আনুষ্ঠানিকতা নয়, কার্যকর প্রক্রিয়া বানাতে হবে। চতুর্থত, পেশাগত আচরণ ও মানবাধিকার প্রশিক্ষণ জোরদার করা জরুরি। আধুনিক ভিড় নিয়ন্ত্রণ, উত্তেজনা প্রশমন, আলোচনাভিত্তিক হস্তক্ষেপ—এসব দক্ষতা বাড়াতে হবে। পঞ্চমত, কল্যাণ ও মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ডিউটি, ঝুঁকিপূর্ণ পরিবেশ, পারিবারিক চাপ—এসব পুলিশ সদস্যদের মানসিকভাবে ক্লান্ত করে। কাউন্সেলিং, পর্যাপ্ত ছুটি, বাসস্থান ও স্বাস্থ্যসেবা উন্নত করা হলে বাহিনীর ভেতরের স্থিতি বাড়ে।

ষষ্ঠত, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, তবে মানবিক সপ্তবদনশীলতার সঙ্গে। বডি-ওয়ার্ন ক্যামেরা, ডিজিটাল ডিউটি লশ, স্মার্ট কমান্ড সেন্টার—এসব স্বচ্ছতা বাড়াতে পারে এবং ভুল বোঝাবুঝি কমাতে পারে। সপ্তমত, রাজনৈতিক নিরপেক্ষতার সংস্কৃতি শক্তিশালী করা জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা অনেকাংশে নির্ভর করে তারা কতটা নিরপেক্ষ বলে মনে হয় তার ওপর।

পুলিশ সংস্কার কোনো এক দিনের কাজ নয়। এটি ধারাবাহিক প্রক্রিয়া। ইতিহাস থেকে শিক্ষা, বর্তমানের বাস্তব মূল্যায়ন এবং ভবিষ্যতের পেশাদার মানদণ্ড—এই তিনকে একসঙ্গে নিয়ে এগোতে হবে। যে বাহিনী জনগণের আস্থা পায়, সেই বাহিনীই সবচেয়ে শক্তিশালী। আর যে রাষ্ট্র তার আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার, জবাবদিহিমূলক ও মানবিক রাখতে পারে, সেই রাষ্ট্রই দীর্ঘ মেয়াদে স্থিতিশীল থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন প্রয়োজন দোষারোপের ভাষা কমিয়ে শেখার ভাষা বাড়ানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০