অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ শেষে ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এমন কর্মকাণ্ডে নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টায় শাহজালাল (রহ.) মাজার মসজিদে স্লোগান দেন তিনি।

জানা গেছে, দরগা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর উপস্থিত কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে এনসিপি নেতা সারজিস আলম স্লোগান দেন। এ সময় এনসিপি নেতারা ও সাধারণ মুসল্লিরাও সেখানে অবস্থান করছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চলছে নানা সমালোচনা।

স্লোগানে সারজিস আলম বলেন, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আজাদি না গোলামি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘জনতা না একতা, জনতা-জনতা’, ‘দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত, সিলেট-সিলেট’।

এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম কালবেলাকে বলেন, সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। মাজার জিয়ারতের নামে এনসিপির নেতারা যে আচরণ করলেন, তা সুফি দরগার আদবের খেলাফ। তাদের এ আচরণে সিলেটবাসী ক্ষুব্ধ।

Facebook Comments Box
আরও পড়ুন  ৫০ লাখ ঘুষ-অনিয়ম প্রমাণিত নরসিংদির সাবেক পুলিশ সুপার আব্দুল হান্নানকে সরকারের তিরস্কার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০