অনলাইন ডেস্ক
৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার কাছ থেকে তুলে নিয়ে ‘ধর্ষণের পর হত্যা’, মিলল চাঞ্চল্যকর তথ্য

নরসিংদীর মাধবদীতে সৎ বাবার কাছ থেকে তুলে নিয়ে ‘ধর্ষণের পর হত্যা’র রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। পুলিশের দাবি, মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়েই তাকে হত্যা করেন সৎ বাবা আশরাফ আলী।

শনিবার (০৭ মার্চ) দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, কিশোরীর সঙ্গে প্রেমের সূত্র ধরে নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। অপরদিকে আসামি হজরত আলী, এবাদুল, জামান ও গাফফার হত্যাকাণ্ডের ১০/১২ দিন আগে দলবদ্ধভাবে কিশোরীকে ধর্ষণ করে।

সৎ বাবা আশরাফ আলী আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে বলেন, আশরাফ আলী (৪৫) তার সৎ মেয়েকে সঙ্গে নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুমন নামে এক ব্যক্তির বাড়িতে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে একটি সরিষা ক্ষেতে আমেনা সামনের দিকে হাঁটছিল। এ সময় পেছন দিক থেকে আশরাফ ওড়না দিয়ে মেয়ের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ওই ওড়না দিয়েই কিশোরীর দুহাত বেঁধে রাখে। পরে তিনি ঘটনাস্থল থেকে বাড়ি এসে পরিবারকে জানায়, নূরা ও তার লোকজন আমেনাকে ছিনিয়ে নিয়ে গেছে।

জবানবন্দিতে তিনি আরও উল্লেখ করেন, মেয়ের অসামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে বিভিন্ন সময়ে হেয়-প্রতিপন্ন হন। এ কারণে তাকে হত্যা করেছেন।

কিশোরীর মায়ের করা মামলার এজাহারে বলা হয়েছিল, গত ২৫ ফেব্রুয়ারি রাতে নূরার নেতৃত্বে একটি চক্র ওই কিশোরীকে তার সৎ বাবা আশরাফ আলীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন  তিন মাদক কারবারি ১৯ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার

ঘটনাটি আলোচনা তৈরি করলে পুলিশের ডিআইজি ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

কিশোরীকে ১৫ দিন আগে ‘ধর্ষণ’ করা হয়েছিল বলে দাবি স্বজনদের। মেয়েটি তার মায়ের প্রথম পক্ষের সন্তান। ওই কিশোরী মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার সৎ বাবার বাড়ি বরিশালে। তারা শ্রমিক পরিবার।

এই মামলায় পুলিশ মোট ৯ আসামিকে গ্রেপ্তার করে। পরে আদালত তাদের প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০