অনলাইন ডেস্ক
৮ মার্চ ২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জের ‘বটবৃক্ষ’ খ্যাত সাবেক চারবারের উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার আইসিইউতে

বকশীগঞ্জের ‘বটবৃক্ষ’ খ্যাত সাবেক চারবারের উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার আইসিইউতে

রাজধানীর উত্তরা হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

সামরুল হক, বিশেষ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মানুষের কাছে ‘বটবৃক্ষ’ নামে পরিচিত সাবেক চারবারের সফল উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রউফ তালুকদার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর উত্তরা এলাকার হাই কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জনাব আব্দুর রউফ তালুকদার দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ উপজেলার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান বকশীগঞ্জবাসীর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

স্থানীয়দের মতে, তিনি শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং সাধারণ মানুষের বিপদ-আপদে সবসময় পাশে দাঁড়ানো একজন মানবিক নেতা। মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।

আরও পড়ুন  ভোট চাচ্ছেন বিদেশি নাগরিক ফ্লাভিয়া

রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন সুপরিচিত মুখ। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জামালপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবেও পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বকশীগঞ্জসহ আশপাশের এলাকায় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান আল্লাহর দরবারে দোয়া করছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের সেবায় ফিরে আসতে পারেন।
সকলের প্রত্যাশা, মহান আল্লাহ তায়ালা যেন জননন্দিত এই নেতাকে শিফায়ে কামিলা দান করেন এবং দ্রুত সুস্থ করে আবারও প্রিয় মানুষের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০