অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য আসন নয়,: জামায়াত আমির

রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় প্রধান নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা কেবল আসনের জন্য রাজনীতি করি না, জনগণের অধিকার কায়েমের জন্য রাজনীতি করি।’

সোমবার (৯ মার্চ) জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান পবিত্র রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের তাৎপর্য তুলে ধরেন। ১২ দলীয় জোটের ঐক্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা জোটগতভাবে যখন বসেছি, তখন একটি কথাই বলেছি, আমরা শুধু আসনের জন্য আসিনি, জনগণের ভোটাধিকার ও অধিকার কায়েমের জন্য এসেছি। আমরা কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা কখনো বেইমানি করব না। সস্তা কোনো সুযোগ-সুবিধা আমাদের পথভ্রষ্ট করতে পারবে না।’

সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, “দীর্ঘ ৫৪ বছরের বঞ্চনার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা চিরতরে বুকে ধারণ করে রাখব। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। তাদের একটাই স্লোগান ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা সুবিচার চাই)। আমরাও সর্বক্ষেত্রে সুবিচার চাই। স্বজনপ্রীতি, দলপ্রীতি বা গোষ্ঠীপ্রীতি আমরা আর দেখতে চাই না।”

ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন (১৯ রমজান) উপলক্ষে তিনি বলেন, ‘মক্কা বিজয়ের মাধ্যমে যেমন বিনা রক্তপাতে সত্য ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদেরও সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না।’

দেশের চলমান সামাজিক অবক্ষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি স্বাধীনতাপরবর্তী ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের কথা স্মরণ করেন। তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘আজকেও দেশের একজন বরেণ্য ব্যক্তি আক্ষেপ করে বলেছেন, আমরা কবে মানুষ হবো? সত্যিই আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে। শিক্ষাঙ্গণ থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে অমানবিকতা, তা থেকে বেরিয়ে আসতে হবে।’

Facebook Comments Box
আরও পড়ুন  দুই যুগ পর রংপুরে যাচ্ছেন তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০