অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আধুনিক হবে তারেক রহমানের নেতৃত্বে ডাক বিভাগ: আবু সুফিয়ান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ডাক বিভাগকে প্রযুক্তিনির্ভর ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, বিগত সরকারের অবহেলা ও দুর্নীতির কারণে ডাক বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ফলে জনহিতকর এই প্রতিষ্ঠানের কার্যক্রম থেকে ধীরে ধীরে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রাম জিপিওতে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন (বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলা শাখা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, ডাক বিভাগের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। একসময় ডাক বিভাগের কর্মচারীরাই সরকার ও জনগণের মধ্যে অন্যতম সেতুবন্ধন হিসেবে কাজ করতেন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, প্রযুক্তির যুগে ডাক বিভাগ পিছিয়ে থাকতে পারে না। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের মাধ্যমে ডাক কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি জরাজীর্ণ ডাকঘরগুলো সংস্কার করে আকর্ষণীয় পরিবেশ তৈরি করা প্রয়োজন।

আরও পড়ুন  চালের দাম স্থিতিশীল আছে, বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে যুগোপযোগী করতে হবে।

বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শহীদ ইকবালের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক বিভাগের পূর্বাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, চট্টগ্রাম জিপিওর সিনিয়র পোস্টমাস্টার মুহাম্মদ আবদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০