অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাণ গেল যুবকের সড়ক দুর্ঘটনায় , ছোট ভাই হাসপাতালে

নাজপুরের খানসামা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম হৃদয় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় তার ছোট ভাই জনি ইসলাম (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের পাটোয়ারীপাড়া এলাকার রফিকুল ইসলামের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাই মোটরসাইকেলে করে খানসামা থেকে বাড়ি ফিরছিলেন। পথে আবুল খায়ের গ্রুপের মার্কস মিল্ক পাউডার বহনকারী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই ভাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আমিনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। গুরুতর আহত জনি বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

আরও পড়ুন  ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার:P আখাউড়ায়

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানগুলো শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক ভাইয়ের অকাল মৃত্যু আর অন্য ভাইয়ের হাসপাতালে যন্ত্রণাকাতর অবস্থায় পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী নিহত হৃদয়ের আত্মার মাগফিরাত এবং আহত জনির দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০