অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোগান্তিতে যাত্রীরা,গাজীপুরে মহাসড়কে গাড়ির জট

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এসব সড়কে থেমে থেমে যানজট দেখা যায়, যার ফলে চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

যানবাহন সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত গাড়ির চাপ, যাত্রী উঠানামা, এলোমেলো পার্কিং এবং উল্টো পথে অটোরিকশা চলাচলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় হয়ে পড়ায় যান চলাচল আরও ব্যাহত হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর, টঙ্গী, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায়ও যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। বিশেষ করে সড়কের পাশে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে এসব পয়েন্টে যানজট তীব্র আকার ধারণ করেছে।

আরও পড়ুন  আইন হাতে তুলে নিচ্ছে মানুষ

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। পাশাপাশি পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। অনেকে বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে করেও গন্তব্যে যাচ্ছেন।

পুলিশ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে বাড়ির পথে রওনা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০