অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে পোশাক কারখানার আগুন

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট রাত সোয়া ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে নাওজোর এলাকার ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের একটি কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা ভবনের বিভিন্ন অংশে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই কারখানার নিরাপত্তা কর্মী ও আশপাশের লোকজন আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন  শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়
 

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম বলেন, বিকেলে কারখানায় ঈদের ছুটি দেয়া হয়। শুধু  নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছিল।  হঠাৎ করে রাত ৯ টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে এগিয়ে গিয়ে আগুন দেখে অন্যদের খবর দিই।

’ 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুনের খবর পেয়ে ৫ ইউনিট সেখানে কাজ শুরু করে। আগুনে মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০