
জেলা প্রতিনিধি মোঃশাহাদাত শাহ বেলাবো নরসিংদী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাব’সহ সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. আশিক সুজন মামুন।
ধানের শীষ উন্নয়নের প্রতীক, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ৩১ দফাই দেশের মুক্তির রূপরেখা উল্লেখ করে আশিক সুজন মামুন বলেন, ১৯৭৮ সালের সেপ্টেম্বরের সেই মহাক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার
করেছিলেন। আজও সেই গণতন্ত্র স্বৈরাচারী শাসকের হাতে বিপন্ন।
আশিক সুজন মামুন আরও বলেন, আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে দীর্ঘদিন বন্দী দশায় কষ্ট ভোগ করেছেন। অন্যদিকে শহীদ জিয়ার স্বপ্নের ধারক তারেক রহমান দেশমাতৃকার মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা ও ভবিষ্যৎ উন্নয়নমূলক রূপরেখা দিয়েছেন। এই রূপরেখাই আগামী প্রজন্মের সমৃদ্ধ বাংলাদেশের দিশারি।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ধানের শীষ বিকল্পহীন, ধানের শীষই উন্নয়নের প্রতীক। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমাদের শপথ নিতে হবে-গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মুক্তিকামী আন্দোলনে ঐক্যবদ্ধ হও
শেষে তিনি বেলাব’সহ সারাদেশের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের মুক্তি, গণতন্ত্র ও উন্নয়নের একমাত্র পথ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন। জয় সুনিশ্চিত।
মন্তব্য করুন