অনলাইন ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

জেলা প্রতিনিধি মোঃ শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
নরসিংদীর বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বেলাব উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবি এবং উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র সংসদীয় আসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় এই মানববন্ধনে।
পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী তাঁর বক্তব্যে বলেন, “বেলাব উপজেলা দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে অবহেলিত। এই অঞ্চলের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং তারা নিজস্ব সংসদ সদস্য (এমপি) চায়। বেলাববাসীকে আর বঞ্চিত রাখা যায় না। স্বতন্ত্র সংসদীয় আসন ছাড়া এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের কণ্ঠস্বর সঠিকভাবে প্রতিনিধিত্ব করা সম্ভব নয়।” তিনি আরও জানান, বেলাবের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের কাছে তাদের এই দাবি জোরালোভাবে উত্থাপন করা হবে।
মানববন্ধনে পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা বলেন, বেলাব উপজেলার ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটিকে স্বতন্ত্র সংসদীয় আসন করা জরুরি। এতে স্থানীয় সমস্যা সমাধান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অধিকার নিশ্চিত করা সহজ হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তারা সরকারের কাছে অবিলম্বে বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার জন্য আহ্বান জানান। পরিষদের নেতারা জানান, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Facebook Comments Box
আরও পড়ুন  বেতন গ্রেড নিয়ে প্রাথমিকের প্রধান ‍শিক্ষকদের জন্য সুখবর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০