অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একজন প্রার্থী নির্বাচনে এক আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না। একই সঙ্গে একটি সংসদীয় এলাকায় কোনো একজন প্রার্থী নির্দিষ্ট সংখ্যার বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করা যাবে। এমন বিধান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিলবোর্ড ব্যবহার সীমিত করার কারণ হিসেবে কমিশন বলছে, বিলবোর্ড তৈরিতে অনেক টাকা খরচ হয়। এক্ষেত্রে ইচ্ছেমতো বিলবোর্ড ব্যবহারে প্রার্থীর নির্বাচনী ব্যয় সীমা অতিক্রম করতে পারে। এছাড়া বিলবোর্ডের কারণে প্রার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরিবেশ নষ্ট হতে পারে। বিলবোর্ড ব্যবহার সীমিত করার ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘এমন একটি বিষয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় আছে।’

আরও পড়ুন  নৌবাহিনীর হেডকোয়ার্টারে জুমার নামাজ আদায় করলেন তারেক রহমান

গণপ্রতিনিধিত্ব আদেশে বিলবোর্ড ব্যবহার বিষয়ে ইসি জানিয়েছে, বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে শুধু ডিজিটাল বিলবোর্ডগুলোতে আলোর ব্যবহার করা যাবে। বিদ্যুতের ব্যবহার করা যাবে। অন্য ক্ষেত্রে আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আচরণ বিধিমালা নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রার্থীর প্রচারে বিলবোর্ড ব্যবহার অতীতে ছিল না; এবার যুক্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার বন্ধে সংস্কার কমিশনেরও একটি প্রস্তাব ছিল। আমরাও একমত। ব্যানার ও ফেস্টুনের ব্যবহার নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

তিনি বলেন, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় উপদেষ্টা পরিষদের সদস্যদের যোগ করা হয়েছে। ফলে তারা প্রার্থীর হয়ে প্রচারে নামতে পারবেন না। তাদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা, যেমন সার্কিট হাউস, ডাক বাংলো ও রেস্ট হাউস ব্যবহারে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০