অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, ছাত্রলীগ নেতা আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীর সংসদ ভবন এলাকায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম।

তিনি ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ।

মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে।

আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করেছে।

আরও পড়ুন  বরগুনায় তালা ভেঙে আ. লীগ কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায়ও ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানার নিয়ে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।

তার আগে ৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের।

সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০