অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন বহাল, ৩ গরু দিয়ে ভূরিভোজ করালেন বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৯টি আসন পুনর্বিন্যাস করেছে নির্বাচন কমিশন। এতে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করায় মেঘনা উপজেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ উৎসব করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান তিনটি গরু জবাই করে তার নিজ গ্রাম বড়কান্দায় পাঁচ হাজার লোকের ভূরিভোজের আয়োজন করেন।

ভূরিভোজ শেষে মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভূরিভোজের আয়োজক মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, সাবেক ভাইরাস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক দিলারা শিরিন, মানিকারচর ইউপি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া প্রমুখ।

আরও পড়ুন  রূপগঞ্জে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির অভিযোগে বিক্ষোভ

অনুষ্ঠানের আয়োজক মিজানুর রহমান বলেন, আমরা দীর্ঘ সময় দাউদকান্দির সঙ্গে ছিলাম, ফ্যাসিস্ট হাসিনা ২৪ সালে আমি-ডামি নির্বাচনে আমাদের মেঘনা উপজেলাকে হোমনার সঙ্গে অন্তর্ভুক্ত করে।  আজ স্বাধীন নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে দাউদকান্দির সঙ্গে মেঘনা উপজেলাকে দাউদকান্দির সঙ্গে  অন্তর্ভুক্ত করে কুমিল্লা-১ নির্বাচনী আসন চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই খুশিতে আমি মেঘনাবাসীর জন্য আনন্দ উৎসবের আয়োজন করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০