অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়াকে নতুন হুমকি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

রাশিয়ার অর্থনীতিতে ধস নামাতে এবার এক জোট হচ্ছেন পশ্চিমারা। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ার দিয়ে বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ওয়াশিংটন শক্ত পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে যারা মস্কো থেকে তেল কিনছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপিয়ান মিত্রকে আহ্বান জানাচ্ছি। খবর আলজাজিরা

রোববার (৭ সেপ্টেম্বর) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এখন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ফলে দেখার বিষয় এই যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী টিকবে নাকি রাশিয়ার অর্থনীতি টিকবে।

বেসেন্ট বলেন, যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাদের ওপর আরও অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং দ্বিতীয় শুল্ক আরোপ করা হলে মস্কোর অর্থনীতি ভেঙে পড়বে। এভাবেই পুতিনকে আলোচনার টেবিলে আনা যাবে। তিনি বলেন, আমরা রাশিয়ার ওপর চাপ প্রয়োগের প্রস্তুতি নিয়েছি। তবে এটি আমাদের ইউরোপিয়ান মিত্রদের অনুসরণ করতে হবে।

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের ওপর ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপের এক মাস পর মার্কিন প্রশাসন এমন সতর্কবার্তা জারি করেছে। নয়াদিল্লির ওপর আরোপিত শুল্ক অন্যান্য সব দেশের তুলনায় অনেক বেশি।

মার্কিন অর্থমন্ত্রী এমন মন্তব্যের আগেই ইউক্রেনের সরকারি প্রতিষ্ঠানের ওপর বড় ধরনের বিমান হামলা চালায় রাশিয়া, যা ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে পর অন্যতম একটি বড় অভিযান। রাতভর ওই হামলায় চারজন নিহত হয়েছেন এবং কিয়েভে অবস্থিত সরকারি ভবনে আগুন ধরে যায়।

 

আরও পড়ুন  সুন্দরী প্রেস সেক্রেটারির ভূয়সী প্রশংসা ট্রাম্পের ওই সুন্দর মুখ, ঠোঁট মেশিনগানের মতো
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০