অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন খানকে নিয়ে আসছেন আরিয়ান

বলিউডের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম হতে চলেছে। একসঙ্গে এক ফ্রেমে এবার ধরা দিতে চলেছেন তিন খান—শাহরুখ, সালমান ও আমির, তাও আবার বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের হাত ধরে। গত শনিবার সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিই যেন নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা। সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে—এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? উচ্ছ্বসিত নেটাগরিক মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে সেই সিরিজের ঝলকে দেখা গিয়েছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন—এ বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিকরা।

গত বছর আমির নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছিলেন তিনি। আমিরই বলেছিলেন, ‘তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিলেন।’

তিনি আরও বলেন, আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন, ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

Facebook Comments Box
আরও পড়ুন  ভালোবাসার মানুষটার ধাক্কাই আপনাকে সামনে এগিয়ে দেবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজছাত্রীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে মামলার অনুমতি চান আদালত

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবু চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

শেখ হাসিনা শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ায় দিনে-দুপুরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

রাজধানীতে কুকুর হত্যার অপরাধে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

স্পেশাল ফোর্স পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল

১১

নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

১২

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

১৩

শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি, যুবক আটক

১৪

‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

১৫

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত

১৬

শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন : জাসদ নেতা

১৭

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

১৮

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

১৯

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে:

২০