অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাগরে নিখোঁজ ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে নিখোঁজ পর্যটক আহনাফের (১৬) মরদেহ দীর্ঘ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে কক্সবাজার সৈকতের সমিতিপাড়া পয়েন্টে নিখোঁজ আহনাফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে লাইফগার্ডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহনাফের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের পুত্র এবং জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা ।

একই সঙ্গে ভেসে যাওয়া আরও দুজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ডের সদস্যরা গত রবিবার দুপুর পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো: আজিম খান বলেন, বগুড়া থেকে সপরিবারে তারা ঘুরতে আসে। এতে আহনাফ নামের এক শিক্ষার্থী সাগরে ভেসে গিয়ে নিখোঁজ হয়। আহনাফকে উদ্ধারে জেলা প্রশাসন ও লাইফগার্ড যৌথভাবে কাজ করে। সোমবার সকালে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়।

সি সেইফ লাইভগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, মরদেহটি তীরের কাছে ভাসতে দেখে স্থানীয় পোনা শিকারিরা এটি কূলের কাছে নিয়ে আসে। খবর পেয়ে লাইফগার্ড ও বিচ কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে তিনবন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় তিনজনই ভেসে যায়। তবে লাইফগার্ড কর্মীরা অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ ভেসে যায়। ১৬ ঘণ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, ‘বগুড়া থেকে সপরিবারে তারা বেড়াতে এসেছিল আহনাফ। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনরা সঙ্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিয়ে যাবে তারা।’

Facebook Comments Box
আরও পড়ুন  খাগড়াছড়িতে সাবেক মেম্বারের বাড়ি থেকে ভাল্লুক ও হরিণসহ ৯ বন্যপ্রাণী উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০