অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ বাসায় নিরাপত্তায় নেই অভিনেত্রী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের ব্যক্তিজীবন বর্তমানে এক অদ্ভুত সংকটে বন্দি। নিজ শহরে, নিজ বাড়িতেই এমন ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন তিনি, যা তার ভাবনায় কখনো আসেনি।

গত রোববার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী জানালেন, এই মুহূর্তে তিনি প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে—কখনো তার সম্পর্ক নিয়ে, তো কখনো গুরুত্বপূর্ণ অন্য কোনো বিষয়ে। বিষয়টি বুঝে ওঠার আগেই বাধ্য হয়ে পুলিশের সাহায্য নিতে হয়েছে তাকে।

নিজ বাসায় বিপদে অভিনেত্রী

দেবচন্দ্রিমা বলেন, ‘নিজ আবাসনে চরম হেনস্তার শিকার হয়েছি, যা দুঃস্বপ্নেও ভাবিনি। আমি এতটা আতঙ্কিত যে নিজের শহরটাকেও চিনতে পারছি না। এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি, কিন্তু আজ এই জন্মভূমি যেন অপরিচিত হয়ে দাঁড়িয়েছে।’

নিজের সুরক্ষার জন্য কলকাতা পুলিশের সহযোগিতায় দেহরক্ষী পেয়েছেন এই অভিনেত্রী। তবে তিনি জানালেন, ‘আমি দেহরক্ষী নিয়েই ঘোরার মতো মানুষ নই, কিন্তু এই পরিস্থিতিতে অন্য কোনো উপায় নেই।’

যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, দেবচন্দ্রিমা ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো নিজের শহর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবেন।

Facebook Comments Box
আরও পড়ুন  ফুলের মালায় ফেঁসে গেলেন মালায়ালাম অভিনেত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০