অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেশি দামে সার বিক্রি করে ধরা ডিলার, ৫০ হাজার টাকা দণ্ড

কুড়িগ্রামে সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়ে কৃষকের কাছে অধিক মূল্যে সার বিক্রি করায় এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের শাহজাদী ট্রেডার্স এর মালিক ও সাব ডিলার আব্দুস ছামাদ পার্শ্ববর্তী ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কাছে এক বস্তা ইউরিয়া সার ১৮শ’ টাকায় বিক্রি করেন। এসময় অন্যান্য কৃষকরা মূল্য বেশি নেওয়ায় প্রতিবাদ করেন।

তারা জানান সরকার প্রতিবস্তা (৫০ কেজি) ইউরিয়া সারের মূল্য ১৩শ’ টাকা নির্ধারণ করেছেন। আপনি কেন বেশি টাকা নিবেন। বিষয়টি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

খবর পেয়ে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দু’পরে ভ্রমমাণ আদালত পরিচালিত হয়।

আরও পড়ুন  বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কিছু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজকে ভ্রমমাণ আদালত পরিচালনা করে এক সাবডিলারকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ, এটাকে দুর্বলতা মনে করবেন না

রোববার জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

যুব সম্প্রদায়ের কথা শুনব, সবাইকে গুরুত্ব দেব : তারেক রহমান

চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের

পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিজয়ী, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ

কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিস নবনির্বাচিত নুরুল হক নুরের

ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা

হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যানজট

১১

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

১২

দীর্ঘ ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার জামায়াতের

১৩

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

১৪

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

মাঝ আকাশে ইঞ্জিনে বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

১৬

বালুর নিচে পুঁতে রাখা হয় যুবকের মরদেহ

১৭

ফরিদপুরে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

১৮

বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২০

১৯

এই বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের জনগণের আজ থেকে আমরা স্বাধীন।

২০