অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাটি লিভার থেকে বাঁচতে চাইলে এখনই বদল আনুন জীবনধারায়

ফ্যাটি লিভার নামটা শুনতে সাধারণ লাগলেও এটি এক ধরনের লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ আমাদের খাওয়া-দাওয়া ও দৈনন্দিন অভ্যাসের ভুলের ফলেই এই রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে।

গণস্বাস্থ্য কেন্দ্রের শিশু-কিশোর-কিশোরী খাদ্য ও পুষ্টিবিদ স্বরমিতা হালদার বলছেন, ‘সঠিক সময়ে ব্যবস্থা না নিলে ফ্যাটি লিভার থেকে সিরোসিস বা লিভার ক্যানসারের মতো জটিল সমস্যাও হতে পারে।’

চলুন পুষ্টিবিদ স্বরমিতা হালদার মতে জেনে নিই, কী এই ফ্যাটি লিভার, কেন হয়, কীভাবে বুঝবেন এবং কীভাবে বাঁচবেন।

ফ্যাটি লিভার কী?

ফ্যাটি লিভার হচ্ছে এমন এক অবস্থা, যেখানে লিভারে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চর্বি জমে যায়। এটা ধীরে ধীরে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে দেয়।

 

যখন লিভারের ৫% বা তার বেশি ফ্যাট জমে, তখন থেকেই ফ্যাটি লিভার শুরু হয়। এটি ৩টি ধাপে বিভক্ত:

গ্রেড ১: লিভারে ৫–১০% চর্বি জমে

গ্রেড ২: ১০–২৫% চর্বি

গ্রেড ৩: ৩০% বা তার বেশি চর্বি জমে— এটি সবচেয়ে ভয়ানক পর্যায়

ফ্যাটি লিভারের ধরন

১. অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ

২. নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) — বর্তমানে এটি অনেক বেশি দেখা যাচ্ছে, এমনকি অ্যালকোহল না খেলেও।

বর্তমানে বিশ্বে প্রতি ৪ জনে ১ জন মানুষ এই সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও আক্রান্তের হার বাড়ছে।

লক্ষণ

প্রথম দিকে অনেকেই বুঝতেই পারেন না, কারণ অনেক সময় কোনো লক্ষণই থাকে না। তবে কিছু সাধারণ উপসর্গ হতে পারে:

– পেটের ডান পাশে হালকা ব্যথা বা ভারী ভাব

– পেট ফোলা ফোলা লাগে

– শরীরে ক্লান্তি, দুর্বলতা

– খিদে না পাওয়া, ওজন কমে যাওয়া

– মাঝে মাঝে বমি ভাব

ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে কী করবেন

প্রাথমিক অবস্থায় এই রোগের নির্দিষ্ট ওষুধ নেই। জীবনধারার পরিবর্তনই একমাত্র উপায়।

কী করতে হবে

– প্রতিদিন কমপক্ষে ৩০-৪০ মিনিট শরীরচর্চা করুন (যাতে ঘাম ঝরে)

– ওজন নিয়ন্ত্রণে রাখুন

– ধূমপান ও অ্যালকোহল একেবারে বাদ দিন

– খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন

ফ্যাটি লিভারের খাবার

যা যা খাবেন

লেবু মধুর গরম পানি সকালে

সবুজ শাকসবজি: পালং, কচু শাক ইত্যাদি — এগুলো লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে

করলা, বিট, ব্রকলি, বাদাম, আখরোট — ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

রসুন — লিভারের এনজাইম সক্রিয় করে

কফি — লিভারের ক্ষতি কমায়

মটরশুঁটি, সয়া, ডাল — পেট পরিষ্কার রাখে

আরও পড়ুন  ঘুমের মাঝে বারবার জেগে উঠছেন? হতে পারে স্বাস্থ্যঝুঁকি

চর্বিযুক্ত মাছ: পমফ্রেট, স্যামন, রুই-কাতলা — ওমেগা-৩ চর্বি লিভারের চর্বি কমায়

ফল: পেপে, টক ফল (আমলকি, জাম্বুরা), সবুজ আপেল, আনারস, পেয়ারা

ফ্যাটি লিভার থেকে বাঁচতে চাইলে এখনই বদল আনুন জীবনধারায়

যেসব খাবার এড়িয়ে চলবেন

– সাদা ভাত, রুটি, পাস্তা (রিফাইন্ড কার্বস)

– চিনি ও চিনিযুক্ত পানীয়

– গরু/খাসির মাংস

– অতিরিক্ত তেল, ভাজাপোড়া

– ক্যান্ডি, বেকারি পণ্য, প্যাকেটজাত খাবার, ফাস্টফুড

– অ্যালকোহল

সীমিতভাবে খেতে হবে যেসব ফল

পাকা আম, মিষ্টি আঙুর, কলা, খেজুর — এতে ফ্রুক্টোজ ও ক্যালোরি বেশি, লিভারে চর্বি বাড়ায়

৭ দিনের সহজ ফ্যাটি লিভার ডায়েট চার্ট

প্রথম দিন

সকাল: সেদ্ধ ডিমের সাদা অংশ + বাদাম রুটি + লেবুপানি

দুপুর: ½ কাপ ভাত + ডাল + শাক + রুই মাছ

 

বিকেল: পেয়ারা / সবুজ আপেল + গ্রিন টি

রাত: সবজি খিচুড়ি + মুরগির বুকের মাংস

দ্বিতীয় দিন

সকাল: ওটস/চিড়া + ২টা বাদাম

দুপুর: করলা ভাজি, বিট সালাদ, ডাল, মুরগি + অল্প ভাত

বিকেল: আমলকি / জাম্বুরা + কফি

রাত: ২টা রুটি + সবজি

তৃতীয় দিন

সকাল: লেবুপানি + ৪টা বাদাম + অর্ধেক কলা

দুপুর: পালং শাক, মসুর ডাল, সেদ্ধ মাছ + অল্প ভাত

বিকেল: আনারস + গ্রিন টি

রাত: সবজি স্যুপ + ডিমের অমলেট (তেল ছাড়া)

চতুর্থ দিন

সকাল: ওটস/খিচুড়ি + গ্রিন টি

দুপুর: ভাত + ঢেঁড়স / ঝিঙা + রুই মাছ

বিকেল: পেঁপে / পেয়ারা

রাত: ২টা রুটি + সেদ্ধ মুরগি

ফ্যাটি লিভার থেকে বাঁচতে চাইলে এখনই বদল আনুন জীবনধারায়

পঞ্চম দিন

সকাল: টোস্ট + ডিমের সাদা অংশ + লেবুপানি

দুপুর: করলা ভাজি, ডাল, লইট্টা মাছ + অল্প ভাত

বিকেল: আমলকি + কফি

রাত: মিক্সড ভেজিটেবল খিচুড়ি + টেংরা মাছ

ষষ্ঠ দিন

সকাল: চিড়া + দই + বাদাম

দুপুর: ফুলকপি / বাঁধাকপি + ডাল + কাতলা মাছ

বিকেল: আপেল + গ্রিন টি

রাত: সবজি স্যুপ + ডিমের অমলেট

সপ্তম দিন

সকাল: ওটস/ডালিয়া + বাদাম + লেবুপানি

দুপুর: পালং শাক + ডাল + পুঁটি মাছ + ভাত

বিকেল: পেঁপে / আনারস + কফি

রাত: ২টা রুটি + ডাল + গ্রিল মুরগি / সেদ্ধ মাছ

কিছু গুরুত্বপূর্ণ নিয়ম

– প্রতিদিন ৮–১০ গ্লাস পানি পান করুন

– রাতে ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে খাবার শেষ করুন

– ওজন ধীরে ধীরে কমান, হঠাৎ নয়

– ৭–৮ ঘণ্টা ঘুমান

– মানসিক চাপ কমান

– যদি ফ্যাটি লিভার গ্রেড ২ বা ৩ হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

মনে রাখবেন, লিভার বাঁচাতে হলে, ওজন ঠিক রাখতে হবে, খাবারে সংযম রাখতে হবে, আর নিয়মিত ব্যায়াম করতে হবে!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

ঠাকুরগায়ের সেই জামায়াতে আমিরের হার্ট অ্যাটা ক সিসিইউতে ভর্তি

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে নিহত ১

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

১০

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

১১

কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১২

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

১৩

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

১৪

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

১৫

সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেলেন জামায়াত নেতা

১৬

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

১৭

পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৮

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

১৯

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগেঃ মঞ্জুরুল আহসান মুন্সীকে স শরীরে হাজির হওয়ার নির্দেশ

২০