অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়ঙ্কর রূপে তিস্তা, ১৫ হাজার পরিবার পানিবন্দি

কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৪৪টি জলকপাট খোলা রেখেও রাতে তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে হুমকিতে পড়ে ফ্লাড বাইপাস সড়কটি। আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটায় তিস্তাবাসী। জেলার ৫ উপজেলার তিস্তা তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে টানা ১৫ ঘণ্টা পর ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে সোমবার (০৬ অক্টোবর) সকাল ৯টায় বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একই পয়েন্টে পানি কমে দুপুর ১২টা থেকে বিপৎসীমা ১০ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যায়। এরপর বিকেল ৩টায় ২০ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে আর কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে রোববার (০৫ অক্টোবর) রাত ১টায় একই পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

সরেজমিনে জানা গেছে, ভাটিতে থাকা চার উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাসসহ ঘরবাড়ি ও স্থাপনা। রাত গভীরে নতুন নতুন এলাকায় পানি ঢুকে প্লাবিত হয়। এদিকে উজানের ঢল আসায় নদী তীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে রাতে মাইকিং করে পাউবো। হুমকির মুখে পড়ে ডালিয়া এলাকার ফ্লাড বাইপাস ও ভাটিতে থাকা ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করছে। বেশ কিছু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। ফসলের ক্ষতিসহ গবাদি পশুপাখি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে প্লাবিত এলাকার মানুষজন।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারী উপজেলার চর গোবর্ধন, মহিষখোঁচা এবং সদর উপজেলা খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

আরও পড়ুন  আপত্তিকর অবস্থায় জামাই-শাশুড়ি, অতঃপর...

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে দেশের অভ্যন্তরে ও উজানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পায়। আবারও বিপৎসীমা অতিক্রম করতে পারে নদীর পানি। লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে। তীরবর্তী এলাকাগুলোর মানুষকে অগ্রিম জানানো হয়েছে যেন তারা প্রস্তুত থাকে। ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শায়খুল আরিফিন বলেন, বর্তমানে তিস্তা তীরবর্তী অঞ্চলে রোপা আমন, চিনা বাদাম ও শাকসবজির চাষ হচ্ছে। পানি যদি তিন থেকে চার দিন স্থায়ী হয়, তাহলে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এক থেকে দুই দিনের মধ্যে পানি নেমে গেলে তেমন ক্ষতি হবে না। আমরা চেষ্টা করছি কৃষকদের ক্ষতি যেন কম হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার জানান, পানিবন্দি পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। শিগগিরই সরকারি সহায়তা প্রদান শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

ঠাকুরগায়ের সেই জামায়াতে আমিরের হার্ট অ্যাটা ক সিসিইউতে ভর্তি

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে নিহত ১

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

১০

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

১১

কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১২

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

১৩

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

১৪

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

১৫

সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেলেন জামায়াত নেতা

১৬

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

১৭

পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৮

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

১৯

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগেঃ মঞ্জুরুল আহসান মুন্সীকে স শরীরে হাজির হওয়ার নির্দেশ

২০