অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের তারাকান্দায় মাদ্রাসায় মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে মো. জামাল উদ্দিন নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

রোববার রাতে তারাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

 

মো. জামাল উদ্দিন (৬০) নলচাপড়া গ্রামের মৃত শহর আলীর পুত্র। তিনি বানিহালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির কর্মী ছিলেন।

 

জানা যায়, বানিহালার ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বাড়িসংলগ্ন দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় মেয়েকে রাতের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তাকে একদল দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টায় তার মৃত্যু ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নলচাপড়া গ্রামের মো. কছিম উদ্দিন ও আনোয়ার হোসেন নামে দুইজনকে আটক করেছে।

আরও পড়ুন  জামালপুরে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

 

উপজেলা বিএনপি নেতা জোবায়ের হোসেন তালুকদার ও নিহতের ভাই আজহার উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন।

 

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, পূর্বশত্রুতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০