অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে’

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানান, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সরাসরি হস্তক্ষেপের জন্যই প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি নির্বাচন। এমনকি তিনি কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন বলেও মন্তব্য করেন আমিনুল।

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি হস্তক্ষেপ করেছেন সেটার প্রত্যেকটির প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে থ্রেট দিয়েছেন। অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছেন, আমাদের ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করছেন। যেটা আমরা কখনোই চিন্তাও করিনি।’

নির্বাচনের কলকাঠি যারা নেড়েছেন, তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের আভিযোগও তোলেন আমিনুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার। ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে সভাপতি করবেন।’ সরকারের এমন হস্তক্ষেপ ক্রিকেটপ্রেমীরা মনে হয় না সাধারণভাবে তা মেনে নেবে। আমার কাছে যতটুকু তথ্য আছে, এখানে আর্থিক লেনদেনও হয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যমে যদি বোর্ডের পরিচালক নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আমার মতো সবার মনে শঙ্কা তৈরি হয়েছে।’’

উল্লেখ্য, বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম, আর সহসভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। দুজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভায় সৌহার্দ্যের উদাহরণ হিসেবে আমিনুল জানান, সহসভাপতির পদে ফারুকের নাম তিনি নিজেই প্রস্তাব করেছিলেন, আর ফারুক প্রস্তাব করেছিলেন তার নাম সভাপতির পদে।

Facebook Comments Box
আরও পড়ুন  বিপিএলে কোচ হিসেবে অভিষেক হচ্ছে ইমরুলের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০