অনলাইন ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চের ১৪০ আসনে প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ‘গণতন্ত্র মঞ্চ’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।

১৪০ তালিকার মধ্যে গণতন্ত্রের মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন—বগুড়া-২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু মনোয়ন পেয়েছেন।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বলেন, ‘আমরা গণতন্ত্র মঞ্চের ৬ সংগঠন একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্তে এসেছি। কিন্তু গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুক্ত হতে পারে এমন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা রয়েছে। সেদিক থেকে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে এবং অন্যভাবেও মঞ্চের আকার বাড়তে পারে।’

আরও পড়ুন  জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

তিনি বলেন, ‘নতুনভাবে গণতন্ত্র মঞ্চসহ কোনো নির্বাচনী জোট হতে পারে। এমনকি এই জোটের আরও বৃহত্তর জোটের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে পারে। সেসব দিক বিবেচনা করে আমরা তিন ধরনের তালিকা তৈরি করছি। প্রথমে আমরা তিনশ আসনে প্রার্থীর তালিকা বাছাই করব এবং তিনশ আসনের মধ্যে আজ আমরা ১৪০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি। বাকি আসনগুলো আমরা পরে ঘোষণা করব। আমাদের জোট যদি বৃহত্তর জোটে বিস্তৃত করে এক ধরনের সমঝোতার ভিত্তিতে সেটা বৃদ্ধি করব বা কমাব।’

পরে প্রথম দফা তালিকা সংবাদ সম্মেলনে পড়ে শোনান রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ইসলাম ভূঁইয়া। এতে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০