অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি: ফখরুল

ছবি: সংগৃহীত

প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও বুকের রক্ত দিতে প্রস্তুত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা শুধু নয় মনস্টার হাসিনা, সব কিছু তছনছ করে দিয়ে গেছে। দেশের সব জায়গা ধ্বংস করে দিয়ে গেছে। নিজেদের আন্দোলন বলে দাবি করেন, গণতন্ত্রের জন্য সমস্ত সময়েই লড়াই করেছে বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ৯০ এ ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে।

তিনি বলেন, গত ১৫ বছরে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। বিএনপির এক হাজার ৭৯৯ বেশি গুম হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এতো ত্যাগ স্বীকার করার পরও শিশু-নারী হত্যা করা হয়েছে। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওযার পথ তৈরি হয়েছে। যার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার।

বিএনপির মহাসচিব বলেন, যতই সংস্কার প্রস্তাব দিক, যতই বুদ্ধিজীবীরা কথা বলুক, যতক্ষণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যখন বিরোধীরা বলে বিএনপি সংস্কারের বিপক্ষে, তখন হাসি পায়। বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। জিয়ার হাত ধরে সংস্কার শুরু হয়েছে। সংস্কার চলমান প্রক্রিয়া। বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা অপপ্রচার চালিয়ে লাভ হবে না।

মির্জা ফখরুল বলেন, অমুক মার্কা না দিলে অমুক মার্কা বাদ দেবে, আমরা তো কোন বাধা দেইনি। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে কেনো বিতর্ক হচ্ছে। এটা তো নির্বাচন কমিশনের বিষয়, কাকে কোন মার্কা দিবে তাদের বিষয়। কেনো কথা বলছে, কারণ, ধানের শীষ অপ্রতিরোধ্য। তাই ধানের শীষ মার্কা নিয়ে এতো চক্রান্ত। ধানের শীষ ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে। তাই তারা বিতর্ক করছে।

আরও পড়ুন  উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

এ সময় তিনি স্লোগান দিয়ে বলেন, মার্কা কোনটা..? ধানের শীষ, ধানের শীষ নিয়ে জয়লাভ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। অভিজ্ঞতা দরকার, ত্যাগ দরকার, জনগণের কাছে যেতে হবে।

ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন চায় বিএনপি জানিয়ে তিনি বলেন, ঘোষিত সময় নির্বাচন না হলে নির্বাচন হবে না।

আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে ইসরায়েলের দখলদার বাহিনী আটক করে নিয়ে গেছে। বিএনপি তার মুক্তি দাবি করছে বলেও জানিয়েছেন এই বিএনপি নেতা। সরকার যেনো দ্রুত তাকে মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করে তার জোর আহ্বান জানান তিনি।

একটি দল আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করছে। নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে মেনে নেবে না বিএনপি-এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে অযথা বিতর্ক তৈরি করবেন না। আইন করে সংস্কার হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে কেবল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০