অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তে নতুন সংঘাতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ৫৮ সেনা নিহত এবং ২৫টি সেনা পোস্ট দখলের দাবি করেছে আফগান বাহিনী। খবর আল জাজিরার

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের ২৫টি পোস্ট দখল করেছে। এতে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

তিনি আরও দাবি করেন, আফগানিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, সীমান্তে প্রতিশোধমূলক ও সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন  ফ্রান্সে নতুন সরকার গঠন করলেন লেকর্নু

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, আমাদের সশস্ত্র বাহিনী শক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় ও সহায়তা দেওয়া নিয়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দু’দেশই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও হামলার অভিযোগ করছে, ফলে দক্ষিণ এশিয়ার এই সীমান্ত এলাকায় পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০