অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ সুরক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশন: নরসিংদীর ৪৮০ শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

@
নরসিংদী জেলা প্রতিনিধি: মো শাহাদাত শাহ্
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেওয়া এই মহতী উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মাধবদীস্থ বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
লংকাবাংলা ফাইনান্স নরসিংদী শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের ৪৮০ জন শিক্ষার্থীর হাতে ফলজ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। ফাউন্ডেশন বিশ্বাস করে, এই উদ্যোগ শুধু পরিবেশ দূষণ রোধ করবে না, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষা, প্রাণীকুলের আশ্রয়স্থল সৃষ্টি এবং মাটির উর্বরতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের নরসিংদী শাখা ব্যবস্থাপক মো. শামীম মাহমুদ। তিনি পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছবুর, লংকাবাংলা ফাইন্যান্সের নরসিংদী শাখার রিলেশনশীপ ম্যানেজার জুয়েল সাহা, ক্রেডিট এনালিষ্ট মুসাব্বীর মিজান, নুরুল হাসনাত, সাইদুর রহমান, মিল্টন দাস, ফিরোজ মিয়া, মাহাবুব হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সকলে লংকাবাংলা ফাউন্ডেশনের এই পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছে।

Facebook Comments Box
আরও পড়ুন  বাবার কাছ থেকে তুলে নিয়ে ‘ধর্ষণের পর হত্যা’, মিলল চাঞ্চল্যকর তথ্য

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০