অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘পিআর আমি নিজেই বুঝি না, জনগণ কী বুঝবে’ মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না, জনগণ কী বুঝবে? দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না- এসব দাবি-দাওয়া-মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়। পিআর নিয়ে তর্কবিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যে সব মতে দলগুলো একমত, সগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু-মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই। গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই সমানভাবে নিরাপদে থাকবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হবে। কেউ যেন ভয় বা বিভেদের মধ্যে না থাকে। মহাসচিব আরও বলেন, অনেক সমস্যা আছে সেগুলো তখনি সমাধান হবে, যখন দেশে একটা সঠিক সরকার তৈরি হবে। ১৫ বছরে আমরা অনেক কষ্ট করেছি।  আমি নিজেই ১১ বার জেলে গেছি। অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে। আমরা আর এসব চাই না। আমাদের যাতে নিজের ভোটের দাবি জানাতে গিয়ে আর মরতে না হয়।

আরও পড়ুন  ভোট সুষ্ঠু হলে ফলাফল মানবো, অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

মহাসচিব বলেন, বিগত সরকার আমাকে বারবার জেলে পাঠিয়েছে, তার কারণ তারা আমাকে ভয় পায়। এর পরেও আমাকে আটকিয়ে রাখতে পারেনি, আমি আপনাদের কাছেই ফিরে এসেছি।

মহাসচিব বলেন, অতীতে সরকারে ছিলাম, কীভাবে দেশ পরিচালনা করতে হয় তা জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে। এ সময় ধানের শীষে ভোট চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০