অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমর্থকদের ওপর ক্ষোভ ঝাড়লেন নাঈম শেখ

এশিয়া কাপের হতাশাটা নাহয় আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ভোলা গিয়েছিল, কিন্তু ওয়ানডে সিরিজে নিজেরাই হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা ঢাকা যায়নি আর। এর ঠিক পরেই বাংলাদেশ ফিরেছে ঘরে।

বুধবার রাতে আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফেরার পর জাতীয় দলের খেলোয়াড়রা দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন। সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাদের। কেউ শুনেছেন কটূক্তি, কেউবা পরিবারসহ অপ্রীতিকর অবস্থায় পড়েছেন।

তৌহিদ হৃদয় ও নাঈম শেখের গাড়ি লক্ষ্য করে ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটে। এতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েন নাঈম। পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন তিনি।

নাঈম লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, শুধু খেলা খেলি না। দেশের নাম বুকে নিয়েই মাঠে নামি। লাল-সবুজ পতাকা শুধু শরীরে না, রক্তেও মিশে আছে। প্রতিটি বল, প্রতিটি রান, প্রতিটি নিঃশ্বাসে আমরা চেষ্টা করি সেই পতাকাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনও পারি, কখনও পারি না। জয় আসে, হারও আসে, এটিই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা হারলে আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও আমাদের মতোই এই দেশকে ভালোবাসেন।’

আরও পড়ুন  সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

তিনি আরও লেখেন, ‘কিন্তু আজ যেভাবে ঘৃণা আর আক্রমণের শিকার হয়েছি, গাড়ি লক্ষ্য করে যা করা হয়েছে, তা সত্যিই কষ্টদায়ক। আমরা মানুষ, ভুল করি, কিন্তু দেশের প্রতি ভালোবাসা আর চেষ্টা কোনোদিন কম হয় না। প্রতিটি মুহূর্ত আমরা চেষ্টা করি দেশের জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য।’

শেষে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে নাঈম লেখেন, ‘আমরা ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তির, রাগের নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জিতি বা হারি, লাল-সবুজে আমাদের গর্ব থাকুক, রাগ নয়। আমরা লড়ব, আবার উঠব, দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।’

এমন রোষের মুখে পড়ার প্রধান কারণ আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। শেষ দুই ম্যাচে অলআউট হয়েছে ১০৯ ও ৯৩ রানে, যার ফলে লজ্জার রেকর্ড গড়েই হারতে হয়েছে দলকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০