অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট নিয়ে কোনো আপস নয়: মির্জা ফখরুল

পিআর পদ্ধতির কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন ইস্যুতে আন্দোলন নির্বাচন বানচালের ষড়যন্ত্র। অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন না হয়। আমাদের একটাই কথা, ভোট নিয়ে কোনো আপস নয়।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ নির্বাচন চায়, জনগণ চায় ভোট। তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।

এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায়, তাহলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও। কোনো আমলাতন্ত্রগিরি চলবে না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। প্রতিটি মায়ের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেয়া হবে, বেকারত্ব দূর করা হবে।

আরও পড়ুন  ঢাকা-১৯ আসনে বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী ডা. সালাউদ্দিন বাবুর জয়

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রতিটি সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও পূর্ণ নিরাপত্তারও নিশ্চয়তা দেন।

তিনি বলেন, হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে তিনটা নির্বাচন হয়েছে। ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করেছি, সেটা হলো ভোটাধিকার। ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সবাই মেনে নিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর আপনাদের কাছে আসতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। জনগণের সেবা করার সুযোগ দেয়নি তারা। তাই এখন সুযোগ এসেছে। আমরা চাই আপনাদের সেবা করতে।

এসময় বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০