অনলাইন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। সংগৃহীত ছবি।

অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় এ কথা বলেন জি এম কাদের। 

জি এম কাদের বলেন, ‘আমরা শান্তি স্থাপনের জন্য একজন নোবেল প্রাইজ (নোবেল পুরস্কার) পাওয়া ব্যক্তিকে এনেছিলাম, সবাই আশা নিয়ে বসেছিল। কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন যেভাবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয়, অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এ ধরনের প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান সরকার এখন কম্পিটিশন (প্রতিযোগিতা) করতে যাচ্ছে বা কম্পিটিশনের উপযুক্ত হয়েছে।’

জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার জাতীয় ঐকমত্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছে। তারা (কমিশন) দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ঐক্য গড়ার চেষ্টা করছেন। আমি মনে করি, এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি হুঁশিয়ার করে দিতে চাই, দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না।’

আরও পড়ুন  বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না

জি এম কাদের বলেন, ‘তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে। এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান, তাহলে মামলা করে দোষী সাব্যস্ত করতে হবে। নিষিদ্ধ করা হয়েছে বিচার ছাড়া, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে (নির্বাহী আদেশে), বিচার ছাড়া। এর বিরুদ্ধে বললে আমাদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে।’

জাপা চেয়ারম্যান বলেন, বিগত সময়ে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খালের কিনারায় ফেলে গেছেন। আর বর্তমান সরকার খালের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে।

তিনি বলেন, এখন দেশ নিচের দিকে পড়ছে। যত দিন দেরি হবে, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০