অনলাইন ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নৌকা ডুবেছে, এখন শাপলা ভাসবে। ইসির ‘ইগো’ ও একটি বিশেষ দলের প্রভাবের কারণেই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প প্রতীক।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার তুষার আরও বলেন, আওয়ামী লীগের পর জাতীয় পার্টিই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নেতা এরশাদ এখন কবরে, জাতীয় পার্টিও সেই পথে হাঁটছে। এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে, তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে জাতির সঙ্গে ‘মহা প্রতারণা’ করা হয়েছে। আমরা দেশে নতুন কোনো আওয়ামী লীগ দেখতে চাই না। সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোট জরুরি, যোগ করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ করে সরোয়ার তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পেইন করছে? তাদের ৩০ শতাংশ ভোট যদি ‘না ভোটে’ যায়, তবু বিপুল ভোটে জুলাই সনদ পাস হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের আয়োজন করেছিলেন। অথচ আজ বিএনপি সেই ‘হ্যাঁ-না ভোটের’ বিরোধিতা করছে। জুলাই সনদের বিরোধিতা করলে জনগণই তাদের দুমড়েমুচড়ে পদ্মায় ফেলে দেবে।

আরও পড়ুন  কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ। সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০