অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির ‘গুরুত্বপূর্ণ’ বৈঠক চলছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। সে লক্ষ্যে আজ দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।

আজকের বৈঠকটি নানা কারণে গুরুত্বপূর্ণ। মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।

আজকের বৈঠকে সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে তাদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থী তালিকা দিয়ে দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এসব তথ্য।

বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

উভয় বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন। তবে কী কারণে এই বৈঠক-তা স্থায়ী কমিটি বা সাংগঠনিক টিমের সদস্যদের জানানো হয়নি। যদিও রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে বিএনপির দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শিগগিরেই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দেব। দল যাকেই যে আসনে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করে আনার জন্য জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির আরেকটি সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ ইস্যুসহ বিদ্যমান পরিস্থিতি নিয়েও স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে।

আরও পড়ুন  শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন : জাসদ নেতা

রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য যুগান্তরকে বলেন, সোমবারের স্থায়ী কমিটির বৈঠকটি মনোনয়ন ইস্যুতে ডাকা হয়েছে। একক প্রার্থী প্রায় চূড়ান্তের পর্যায়ে। এখন সাংগঠনিক টিমের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে আসনকেন্দ্রিক একক প্রার্থী চূড়ান্ত করা হবে। অতিদ্রুতই দলের পক্ষ থেকে ঘোষণা আসবে। আজ গুলশানে ডাক পাওয়া চারজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাতে যুগান্তরকে বলেন, হঠাৎ-ই গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০