অনলাইন ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতি কয়েকটি স্থানে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ

কয়েকটি স্থানে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ : প্রতিদিন খবর

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা পর থেকে পছন্দের প্রার্থী মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে দেশের বেশ কিছু স্থানে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর কালিগঞ্জ ও নলতায় বিক্ষোভ-সমাবেশ হয়। এসময় সাতক্ষীরা-৩ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে প্রার্থী করার দাবি জানান তারা। এদিকে, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ করেছে আব্দুল আলীম সমর্থকরা।

এদিকে, মাগুরায় মনোনয়নকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। সন্ধ্যায় নোহাটা ইউনিয়নের মোবারকপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাগুরা-২ আসনে মনোনয়ন পান বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এ নিয়ে তার সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সমর্থকদের। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া-৩ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। রাতে মজমপুর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এসময় বন্ধ হয়ে যায় কুষ্টিয়া-ঈশ্বরদী ও কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে যান চলাচল। পরে রাত দশটার দিকে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন  নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে ব্যারিকেড দেয় সমর্থকরা। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের সীতাকুণ্ড, ভাটিয়ারী, জলিল গেইট, জোড়ামতল, কুমিরা, বাঁশবাড়িয়া ও ভাটিয়ারিতে ব্যারিকেড ও টায়ারে আগুন দেওয়ার কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কিছু গাড়ি ও কয়েকটি দোকান ভাঙচুর করে। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাউদ্দিন।

মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নাটোরে। মহাসড়কের গৌধরা এলাকায় সড়কে আগুন দেয় জেলা বিএনপির সদস্য ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান রাজনের বোন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। তবে পুলিশ জানায়, মহাসড়কে আগুন দ্রুতই নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এক ব্যক্তির ওপর হামলার ঘটনাও ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

ঠাকুরগায়ের সেই জামায়াতে আমিরের হার্ট অ্যাটা ক সিসিইউতে ভর্তি

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে নিহত ১

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

১০

কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১১

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

১২

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

১৩

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

১৪

সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেলেন জামায়াত নেতা

১৫

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

১৬

পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৭

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

১৮

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগেঃ মঞ্জুরুল আহসান মুন্সীকে স শরীরে হাজির হওয়ার নির্দেশ

১৯

প্রাণীদের মিলবে ই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা : তারেক রহমান

২০