অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপাশার রাজনীতিতে নতুন খেলা

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষক ঐক্য জোটের সভাপতি সেলিম ভূঁইয়ার প্রভাবে সাবেক সঙ্গীত শিক্ষিকা বিপাশা ইয়াসমিনের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে শিক্ষক সমাজে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী ঘরানার সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন যুক্ত থাকা বিপাশা সম্প্রতি যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ঐক্যজোটে এবং সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা পদে দায়িত্ব পেয়েছেন

দলীয় সূত্র জানায়, কুষ্টিয়ায় এক সফর শেষে শিক্ষক ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়ার ঘনিষ্ঠ তত্ত্বাবধানে বিপাশা ইয়াসমিনকে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। এর আগে তিনি বঙ্গবন্ধু ঐক্যজোটের সাংস্কৃতিক সম্পাদিকা হিসেবে কাজ করেছেন এবং বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে কেন্দ্র করে একাধিক সংগীত পরিবেশন করেছেন।

এই হঠাৎ রাজনৈতিক রূপান্তর শিক্ষক সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, ব্যক্তি-সম্পর্ক ও প্রভাব শিক্ষক রাজনীতিতে প্রবেশ করছে, যা সংগঠনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে।

ব্যক্তিগত জীবন ও পেশাগত পটভূমি
বিপাশা ইয়াসমিন একাধিক বিবাহে আসক্ত, পূর্বের রয়েছে তিন স্বামী। বর্তমানে বিবাহিত সাবেক সচিব নজরুল ইসলাম-এর সঙ্গে, যিনি অতীতে সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। নজরুল ইসলাম ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজকল্যাণ সম্পাদক ছিলেন এবং আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা

স্কুলে নিয়োগ ও বিতর্ক

বিপাশা ইয়াসমিনের শিক্ষকতা জীবনের শুরু হয়েছিল আওয়ামী লীগ নেতা ইলিয়াস মোল্লার লিখিত সুপারিশে। স্কুলে সংগীত শিক্ষকের কোনো আনুষ্ঠানিক পদ না থাকা সত্ত্বেও তাকে নিয়োগ দেওয়া হয়—যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়।

স্থানীয় শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা গেছে, বিপাশা ইয়াসমিনের বিরুদ্ধে সহকর্মী শিক্ষকদের সঙ্গে দ্বন্দ্ব, স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষার্থী মারধর ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে স্কুল কমিটি তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল বলে সূত্র জানায়।

তবে অভিযোগগুলো সম্পর্কে বিপাশা ইয়াসমিন কোনো মন্তব্য করেননি।

রাজনৈতিক প্রতিক্রিয়া

আওয়ামী লীগের একটি মামলায় বিপাশা ইয়াসমিনের নাম আসামির তালিকায় রয়েছে বলেও জানা গেছে। এই তথ্য প্রকাশের পর শিক্ষক সমাজ ও রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেলিম ভূঁইয়ার প্রভাবে বিপাশা ইয়াসমিনের রাজনৈতিক অবস্থান পরিবর্তন শিক্ষক সমাজে বিভাজন ও অস্থিরতা বাড়িয়ে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০