ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই Logo ।ক্রীড়ায় আসিফ নজরুল, স্থানীয় সরকারে আদিলুর ও তথ্যে সৈয়দা রিজওয়ানা Logo ফরিদপুরে কলেজে অস্ত্র হাতে যুবকের মহড়া, দুই দিন পর থানায় অভিযোগ Logo ভারতের ওপর এবার ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো Logo মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার: শফিকুল আলম Logo তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশন Logo নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান Logo সুখবর পেলেন বিএনপির যেসব নেতা Logo চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় পথচারী গুলিবিদ্ধ আহত যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। Logo সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

গলাচিপায় ‘ভিপি নুর নাকি হাসান মামুন’ বিতর্কে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী কে হবেন—এ নিয়ে বিরোধ থেকে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই দলের কর্মীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকার দক্ষিণ কপালবেড়া খলিফা বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও পটুয়াখালী-৩ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখেন। শোনা যাচ্ছে, নির্বাচনী কৌশল হিসেবে এই আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে ছেড়ে দিতে পারে বিএনপি। এ গুঞ্জন ছড়িয়ে পড়তেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দলীয় প্রতীকে হাসান মামুনের মনোনয়ন দাবিতে তারা পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেন।

এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বাকযুদ্ধ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে চরশিবায় উভয় পক্ষের কর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন, চরশিবা ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রাড়ী, সদস্য সবুজ রাঢ়ী, নূরনবী রাঢ়ী, হাসান রাঢ়ী, কুদ্দুস ব্যাপারী, ইয়াকুব রাঢ়ী, ওমর রাঢ়ী, রাহান রাঢ়ী ও সলেমান রাঢ়ী। তারা সকলে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত।

অন্যদিকে গণঅধিকার পরিষদের আহতদের মধ্যে রয়েছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সোহেল খলিফা। আজমির খলিফা, শাহাবুল খলিফা, আমেনা বেগম, নাঈম খলিফা ও নবীন খলিফা। এরা গণঅধিকারের কর্মী সমর্থক।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুল হক নুরের ভাই ও ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সহ সভাপতি আমিনুল ইসলাম নুর বলেন, আমি এলাকায় ছিলাম না। তবে বিষয়টি হলো বৃহস্পতিবার সন্ধ্যায় চর কপালবেড়ায় ওয়ার্ড কমিটি গঠন নিয়ে গণঅধিকারের একটি সভা ছিল। অন্যদিকে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির লোকজন মিছিল করে। মিছিল শেষে আমাদের নেতাকর্মীদের উপর তারা হামলা করেছে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। তিনি আরও বলেন, হাসান মামুন নমিনেশন না পাওয়ার কারণে বিএনপির লোকজন উশৃংখলতা শুরু করছে। এলাকায় একটা ভয়ভীতি ও ত্রাসের রাজনীতি করতে চায় যাতে গণঅধিকারে কেউ যোগ না দেয়।

এদিকে ঘটনার পর রাত ১২ টার দিকে আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এসময় উভয় দলের আহতদের তিনি চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি সকলকে ধৈর্য ও শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানান। দলীয় সূত্র জানায়, শুক্রবারে বিএনপির প্রোগ্রামে অংশ নিতে হাসান মামুন ঢাকা থেকে রাতে গলাচিপা আসেন। মারামারির খবর পেয়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান।

এ বিষয়ে হাসান মামুন বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে শুনেছি, তবে এখনো বিস্তারিত জানতে পারিনি। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। আমরাও প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। এসময় তিনি আরও বলেন, শুক্রবার (৭ নভেম্বর) আমাদের দলের একটি র‍্যালি রয়েছে, সে কারণেই নেতাকর্মীরা সংগঠিত হচ্ছিলেন। সেই প্রোগ্রাম ব্যাহত করার উদ্দেশ্যে হয়তো এ ধরনের তৎপরতা চালাতে পারে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো, সঠিকভাবে তদন্ত করে সত্য উদঘাটন করুন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তিনি বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গড়ে উঠেছে এই পরিবেশ রক্ষায় সকল পক্ষকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করবো।

আরও পড়ুন  ডাকসুতে ছাত্রদল প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পরিবারের সদস্যরা দুই রাজনৈতিক দলের সমর্থক। তাদের পূর্বে প্রভাব বিস্তার নিয়ে পারিবারিক বিরোধ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় এ নিয়ে সংঘর্ষ হতে পারে। সংঘর্ষে দু’পক্ষই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, চরশিবা সাংগঠনিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কপালবেড়া বাজারে গণঅধিকারের সভা ছিলো। সভায় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন দিয়ে অংশ নেয়। অন্যদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গলাচিপায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের আগমনে রাতে শুভেচ্ছা মিছিল করে চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপি। একদিকে সভা শেষ করে গণঅধিকার নেতাকর্মীরা ফিরছিলো। অন্যদিকে মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরাও বাড়ি ফিরছিলো। পথে দক্ষিণ কাপালবেড়া চৌরাস্তা বাজারে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সভায় লোক উপস্থিত হওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। এসময় বিএনপির নমিনেশন হাসান মামুন পাবে না গণঅধিকার পরিষদের নুরুল হক নুর পাবে এ বিষয় নিয়ে তাদের তর্ক হয়। একপর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আহত যুবদল নেতা ইলিয়াস রাড়ী বলেন, শুক্রবার (৭ নভেম্বর) হাসান মামুন ভাইয়ের প্রোগ্রাম উপলক্ষে রাতে আমরা কপালবেড়া বাজারে শুভেচ্ছা মিছিল করেছি। মিছিল শেষে বাড়ি ফেরার সময় গণঅধিকার পরিষদের কর্মীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। গণঅধিকার পরিষদের ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কপালবেড়া বাজারে তাদের সভা ছিল। সেই প্রোগ্রামে আমাদের লোকজনকেও তারা দাওয়াত করেছিল, কিন্তু আমি কাউকে সেখানে যেতে দেইনি। আমরা তাদের বলেছি, ৭ নভেম্বরের প্রোগ্রামে হাসান মামুন ভাই যে নির্দেশনা দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করবো। কিন্তু তারা বলে, হাসান মামুন নমিনেশন পাবে না, গণঅধিকারের নুরুল হক নুরকে নমিনেশন দেওয়া হয়েছে। এই কথা বলেই তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়।

আহত আজমীরের মা আমেনা বেগম বলেন, আমার ছেলে মোটরসাইকেল চালক। কিছুদিন আগে বিএনপির সভায় গাড়ি নিয়ে যেতে বলছিল সে যায় নাই। কিন্তু আজ গণঅধিকার পরিষদের সভায় যায়। সভা শেষ করে বাসায় ফেরার পথে চৌরাস্তায় বিএনপির লোকজন তাকে ধরে মারধর করে। আমার বাসার সামনেই ঘটনা ঘটে। আমি ছেলেকে বাঁচাতে দৌড়ে গেলে আমাকেও মারধর করে। অন্যদিকে আজমীরের বাবা শাহাবুল খলিফা বলেন, আমরা গণঅধিকার পরিষদ করি। এর আগে চরবিশ্বাসে বিএনপি ও গণঅধিকার পরিষদের মারামারির ঘটনার পর চরশিবায় পোস্টার ছিড়ে ফেলে তারা। আগেই থেকেই ক্ষোভ ছিলো তাদের এবং আজকে গণঅধিকারের সভায় লোকজন যাওয়ার কারণে মারধর করে।

যুবঅধিকারের ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল খলিফা বলেন, দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হলে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করে। আমরা প্রতিহত করার চেষ্টা করি এসময় উভয়ের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

গলাচিপায় ‘ভিপি নুর নাকি হাসান মামুন’ বিতর্কে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ০৯:২৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫