অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির মতোই জামায়াতে ইসলামী এখন জনপ্রিয় দল বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তৃতা করছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তৃতা করছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
নিজস্ব প্রতিবেদক

২ মিনিটে পড়ুন
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, ‘শেখ মুজিবুর রহমান ভাষণে ভালো হলেও শাসনে ভালো ছিলেন না। তাদের লোকজন শুধু লুটপাট করেছে।’

তিনি দেশের জনগণের দীর্ঘ ৫৪ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই দীর্ঘ সময়ে জনগণ অনেককে দেখেছে, কিন্তু দুর্নীতি থেকে মুক্তি মেলেনি।

ডা. তাহের বর্তমান বিএনপি নেতৃত্বের প্রতি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নেই। সেখানে সন্দেহ আছে।’

তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরাই এখন কেন যেন তা চাইছেন না। তিনি বিএনপি নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা বুঝতে চান না, মানুষ পরিবর্তন চায়।’

আরও পড়ুন  হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবা

আরও পড়ুন: সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: তাহের

নায়েবে আমির দৃঢ়তার সঙ্গে দাবি করেন, জিয়াউর রহমানের আমলের মতো জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী। তিনি বলেন, ‘জনগণ চাঁদাবাজদের ভোট দিতে চায় না। এখনকার নয়, জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী।’

সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জুলাই অভ্যুত্থান এবং সাংবিধানিক সংস্কার নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের ভূমিকা ছিল না, ছিল সাধারণ মানুষ।’ রফিকুল ইসলাম স্পষ্ট দাবি করেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট হতে হবে, এবং এর পরেই মধ্য-ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা উচিত।

ডা. তাহের এই দাবির পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘গণভোট আগে হলে ৮০ শতাংশ ভোট বলে দেবে জনগণ সংস্কার চায়।’ তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করে বলেন, ‘জনগণ যেটা চায় না, সেটা চেষ্টা করলে তো জনগণের ভেতরে হতাশা তৈরি হবে। আমরা চাই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হোক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০