অনলাইন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যা বললেন রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার আগামীর রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুমিন ফারহানা বলেন, অনেকেই হয়তো আপনাদের বলবে উনাকে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে।

আমি আমার এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন আর ভোট ছাড়া আমি কারও কিছু চাই না। আমি আপনাদের সন্তান হয়েই থাকব জীবনে ও মরণে।

তিনি আরও বলেন, অনেকগুলো আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল।

দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসনগুলো চেয়েছে সেই আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয় তিনি যোগ্য হবেন।

আরও পড়ুন  শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী

তারুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া, সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া খান, মুফতি ইয়াসিন আরাফাত, মাওলানা মো. রশিদ আহমেদ, মুফতি শরীফুল ইসলাম নূরী, মাওলানা আমিনুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সাদেক, মো. হামিদুর রহমান মিয়াজী, চরচারতলা ইউপি চেয়ারম্যান মো. ফাইজুর রহমান, এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির মুন্সী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব ও উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০