অনলাইন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানমণ্ডিতে মারধরের শিকার সেই নারী জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমণ্ডিতে মারধরের পর আটক নারী সালমা ইসলামকে জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া।

সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় সেখানে উপস্থিত সালমা ইসলাম মারধরের শিকার হন। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

আরও পড়ুন  শুনানি ১৫ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন

মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমণ্ডি থানার সাতমসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইদ। সেখানে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর ধানমণ্ডি মডেল থানায় মামলা করা হয়।

এদিকে তাকে গ্রেপ্তার নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ‘আম জনতার দল’- এর সদস্যসচিব মো. তারেক রহমান।

তিনি লেখেন, ‘মব করে নিপীড়নের শিকার নারীকে জুলাইয়ের হত্যাচেষ্টা মামলা আসামি করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেছে, স্যারদের নির্দেষে তাকে এই মামলার আসামি করা হয়েছে। মামলার নথি খুঁজে দেখেছি, মহিলার নাম এই মামলায় পূর্বে ছিল না। মব সৃষ্টি করে মারধর করে পুলিশে দেওয়ার পর পূর্বের জুলাই এর হত্যাচেষ্টা মামলায় আটক দেখানো হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০