ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই Logo ।ক্রীড়ায় আসিফ নজরুল, স্থানীয় সরকারে আদিলুর ও তথ্যে সৈয়দা রিজওয়ানা Logo ফরিদপুরে কলেজে অস্ত্র হাতে যুবকের মহড়া, দুই দিন পর থানায় অভিযোগ Logo ভারতের ওপর এবার ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো Logo মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার: শফিকুল আলম Logo তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশন Logo নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান Logo সুখবর পেলেন বিএনপির যেসব নেতা Logo চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় পথচারী গুলিবিদ্ধ আহত যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। Logo সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যা জানালো জামায়াত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৮৯৭ বার পড়া হয়েছে

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। 

বুধবার (১৯ নভেম্বর) মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছে জামায়াত। 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।

আরও পড়ুন  জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে গোলাম পরোয়ার

এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। 

ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে  এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশুটি বেঁচে নেই

মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যা জানালো জামায়াত

আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। 

বুধবার (১৯ নভেম্বর) মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছে জামায়াত। 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।

আরও পড়ুন  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার