অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৩:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন মদের দোকান চালু করছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আরও দুটি মদের দোকান চালু করার পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে।

সৌদি সরকারের নতুন মদের দোকান চালুর পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরে কূটনীতিকদের জন্য নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভিশন-২০৩০ বাস্তবায়নে আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব। ৭৩ বছর আগে মদের দোকান চালুর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে এটিই ছিল প্রথম দোকান।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি সূত্রের একটি বলেছে, তাহরানে মদের নতুন দোকানটি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি কর্তৃপক্ষ তাদের এ পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র।

অন্য দুটি সূত্র বলেছে, জেদ্দা শহরে অমুসলিম কূটনীতিকদের জন্য তৃতীয় একটি মদের দোকান চালুর কাজও চলমান রয়েছে। শহরটিতে অনেক দূতাবাসের কনসালরা রয়েছেন।
দুটি দোকানই ২০২৬ সালে চালু করার কথা রয়েছে। যদিও ঠিক কবে নাগাদ এই দুই মদের দোকান চালু করা হবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও সময়সীমা ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ।

আরও পড়ুন  বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ওই দুই শহরে নতুন মদের দোকান চালুর বিষয়ে দেশটির সরকারের গণমাধ্যম অফিস কোনও মন্তব্য করেনি। এছাড়া আরামকোও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

রিয়াদের কূটনৈতিক এলাকার একটি ভবনে ‘‘বুজ বাংকার’’ নামে পরিচিত দোকানটি চালুর পর আনুষ্ঠানিকভাবে নিয়মকানুন পরিবর্তনের কোনও ঘোষণা দেওয়া হয়নি। দুটি সূত্র বলেছে, সম্প্রতি রিয়াদের দোকানের গ্রাহক তালিকায় সৌদির অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির এই প্রিমিয়াম রেসিডেন্সি উদ্যোক্তা, বড় বিনিয়োগকারী ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয়।

রিয়াদের দোকানটি চালুর আগে কেবল কূটনৈতিক মেইল, কালোবাজার কিংবা ঘরে তৈরি মদ পাওয়া যেত। কুয়েত ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সব দেশে সীমিত আকারে মদ পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০